নেচার ইনডেক্সে শীর্ষে জাবির রসায়ন বিভাগ, উপাচার্যের শুভেচ্ছা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২


নেচার ইনডেক্সের সর্বশেষ র‌্যাংকিংয়ে (ফেব্রুয়ারি ২০২৫–জানুয়ারি ২০২৬) রসায়ন বিষয়ে দেশের সেরা বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগ। এ অর্জনে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১৪৫টি গবেষণা সাময়িকীতে প্রকাশিত প্রাকৃতিক ও স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক গবেষণার তথ্য বিশ্লেষণ করে নেচার ইনডেক্স এ র‌্যাংকিং প্রকাশ করে। গবেষণার মান ও প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।

অর্জন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের দীর্ঘদিনের গবেষণা প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কাজের স্বীকৃতি হিসেবেই এ সাফল্য এসেছে। এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন গর্বিত ও আনন্দিত।”

তিনি বিভাগের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও গবেষণাক্ষেত্রে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে একই র‌্যাংকিংয়ে জীববিজ্ঞান বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে ১৬তম, ভূ ও পরিবেশবিজ্ঞান বিষয়ে ১১তম এবং স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে ১৮তম স্থান অর্জন করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি