শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’ অভিযোগের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসলামি ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা, অনলাইনে সংগঠিতভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং বিভিন্ন ঘৃণ্য অপরাধের অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা “গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা”, “মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ক্ষমতাসীন ও বিরোধী—উভয় ছাত্রসংগঠনেরই দায়িত্ব রয়েছে। তিনি সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করেন, গুমের নাটক সাজিয়ে প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা প্রকৃত ভুক্তভোগীদের প্রতি অবমাননা।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, বিভিন্ন সময় বিতর্কিত ঘটনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু ঘটনার মাধ্যমে প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা চলছে এবং এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা নিন্দনীয় এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে