জাবি উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ বিভাগের (দর্শন বিভাগ) শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মে) আন্দোলনকারীদের একজন উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় সোমবার সকাল সাড়ে ১১টায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে সংক্ষিপ্ত মিছিল বের করে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির একজন শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা চরম ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।

বক্তারা উপাচার্য ড. কামরুল আহসানের দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী অবদানের কথা তুলে ধরে বলেন, এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত সম্মানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে।

দর্শন বিভাগের এক শিক্ষার্থী আকাশ বলেন, “যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, তাকেই ফ্যাসিস্ট বলা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

শিক্ষার্থী শিহাবুর রহমান বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের নামে একজন সম্মানিত শিক্ষকের চরিত্রহনন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

অবিলম্বে মন্তব্যকারীদের কাছ থেকে উপাচার্যের নিকট আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি