বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ হবে জেদ্দা টাওয়ার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দুবাইয়ের বুর্জ খলিফার কাছ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের খেতাব ছিনিয়ে নিতে যাচ্ছে সৌদি আরবে নির্মাণাধীন জেদ্দা টাওয়ার। ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় শুরু হওয়ার পর জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ভবনটির ৮০ তলা পর্যন্ত নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ  হয়েছে। প্রতি ৩ থেকে ৪ দিনে একটি করে নতুন তলা যোগ হচ্ছে।

নির্মাণকাজ সম্পূর্ণ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে এক হাজার মিটারেরও বেশি। যা ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার চেয়ে প্রায় ১৭২-১৮০ মিটার ছাড়িয়ে যাবে।

১৬০ তলারও বেশি উচ্চতার জেদ্দা টাওয়ারে থাকবে ফোর সিজনস হোটেল, বিলাসবহুল আবাসন, সার্ভিসড অ্যাপার্টমেন্ট, আধুনিক অফিস স্পেস এবং আকাশছোঁয়া পর্যবেক্ষণ ডেক।

বুর্জ খলিফার কো-ডিজাইনার অ্যাড্রিয়ান স্মিথের নকশায় নির্মিত এই টাওয়ারে থাকবে শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি, মরুভূমির উপযোগী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রতি সেকেন্ডে ১০ মিটার গতিতে চলতে সক্ষম লিফট।

২০২৮ সালের মধ্যে নির্মাণ শেষ করার পরিকল্পনা নেওয়া এই টাওয়ার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু স্থাপত্যের দিক থেকে নয়, অর্থনৈতিক ও পর্যটন ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ