বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে: এমপি মান্নান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় হোপ নবীনগর শাখার উদ্যোগে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আলেয়াবাদ হোপের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়, হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান।

হোপ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবু কাউছার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বজলুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, হোপ কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন হোপ এর ব্যবস্থাপনা পরিচালক একএম আসাদুজ্জামান কল্লোলসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনাব তারেক রহমানের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদের কল্যাণে কাজ করা। এদেশে অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ; অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে ফেলে দেশ উন্নয়ন করা সম্ভব নয়। সে জন্য আমাদের সরকার নারী সমাজকে স্বাবলম্বী করতে ফ্যামিলী কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। কিছু দিনের মধ্যে সারা বাংলাদেশে ৪১ লক্ষ ফ্যামিলী কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, হোপ এর আয়োজনে ২৫ জন উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করায় হোপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান