ব্রাহ্মণবাড়িয়ায় মৃতদেহ নিয়ে থানাকে ঘিরে রেখেছে এলাকাবাসী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের লাশ নিয়ে থানায় হাজির হয়েছেন এলাকাবাসী। জেলা শহরের কান্দিপাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেলোয়ার হোসেন দিলিপসহ কয়েকজন সাদ্দাম হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত ও বুকের বা পাশে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি নিয়ে থানায় হাজির হন এলাকাবাসী। 

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

এরপর নিহত সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলিপসহ মোট ৭ জনকে প্রধান আসামী এবং অজ্ঞাত নামা ৫–৭ জনকে সহ আসামী করে সদর মডেল থানায় এজহার দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌর এলাকার কান্দিপাড়ায় সন্ধ্যা পৌনে ৭টায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে লায়ন শাকিল গ্রুপ ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলিপ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দিলিপ গ্রুপের সমর্থকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় লায়ন শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব উদ্দিন ও সাজু মিয়া গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

থানায় লাশ নিয়ে আসা কয়েকজন ব্যক্তি জানান, “যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা সঠিক তদন্ত ও বিচার চাই। যেন কোনো রাজনৈতিক প্রভাবের কারণে সঠিক বিচারের ব্যাঘাত না ঘটে, তাই আমরা এলাকাবাসী সকলে থানায় হাজির হয়েছি।”

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমরা একটি মামলার এজহার পেয়েছি। মামলার কার্যক্রম চলমান। এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করে অজ্ঞাতনামা আসামীদের নাম ও ঠিকানা শনাক্ত করা হবে। এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি, তবে দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।”

 সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড