ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গোলাগুলিতে নিহত ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মস্তুর পুত্র। তার দুইটি কন্যা সন্তান রয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ সাদ্দামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, রাজনৈতিক কোন্দল ও শত্রুতার কারণে সাদ্দামকে হত্যা করা হয়েছে।

সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার বলেন, ‘রাত একটা পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। আমি ঘুমাতে যাওয়ার পর কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় তাকে গুলি করেছে। গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে আছে। আমার শ্বশুরের অনেক শত্রু আছে, রাজনৈতিক হিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।'

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। এর আগে বৃহস্পতিবার একই এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়, গুলিবিদ্ধ দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড