বৈষম্য বিরোধী মামলার আসামি সাইদুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫




নারায়ণগঞ্জের কাশিপুরের চর কাশিপুর কামাল বাজার এলাকায় বৈষম্য বিরোধী মামলার আসামি ও আওয়ামী দোসর হিসেবে পরিচিত সাইদুরের বিরুদ্ধে স্থানীয় জনতা  প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় মানুষ অংশ নেন ঝাড়ু মিছিল ও মানববন্ধনে।

প্রতিবাদে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, সাইদুর মূলত এই এলাকার মানুষ নন। তিনি অন্য এলাকার বাসিন্দা হয়েও চর কাশিপুরে এসে স্থানীয়দের নাম পরিচয় ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছেন। তারা বলেন, জন্ম থেকে এলাকার মানুষ “চর কাশিপুর” নামের পরিচয়ে পরিচিত। কিন্তু সাইদুর সুপরিকল্পিতভাবে এলাকার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন, যা স্থানীয়দের অস্তিত্ব ও পরিচয়ের ওপর সরাসরি আঘাত।

বক্তারা আরও জানান, সাইদুর পরিকল্পিতভাবে একটি মসজিদের সাইনবোর্ডে এলাকার নাম পরিবর্তন করে নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেন। স্থানীয়রা তা দেখে প্রতিবাদ জানিয়ে বোর্ড খুলে নাম মুছে দিয়ে পুনরায় সঠিক নাম স্থাপন করেন। অথচ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাইদুর অপপ্রচার চালান যে, নাকি স্থানীয়রা মসজিদে হামলা ও মারধর করেছে। স্থানীয়রা দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন বৈষম্য বিরোধী মামলার আসামি কীভাবে সংবাদ সম্মেলন করে? তিনি মিথ্যা তথ্য প্রচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। অথচ বাস্তব হলো, তার উদ্দেশ্যই এলাকার নাম পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাসিল করা।”

প্রতিবাদে অংশগ্রহণকারীরা দৃঢ় কণ্ঠে বলেন, চর কাশিপুরের নাম পরিবর্তনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। যদি সাইদুর দ্রুত এই অপচেষ্টা থেকে সরে না দাঁড়ান, তবে স্থানীয় জনতা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

স্থানীয়রা এ সময় হাতে ঝাড়ু নিয়ে সাইদুরের বিরুদ্ধে শ্লোগান দেন এবং তাকে চর কাশিপুর থেকে অবাঞ্চিত করার দাবি জানান। তারা স্পষ্ট করে বলেন, “আমরা আমাদের এলাকার অস্তিত্ব রক্ষায় যেকোনো আন্দোলনে নামতে প্রস্তুত।”

প্রতিবাদ কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে জানিয়ে দিয়েছেন, এলাকার ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ