বন্দরে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী অপু (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত অপু বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুশিয়ারা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার   (২  সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১ সেপ্টম্বর) রাতে বন্দর থানার কুশিয়ারা  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে,  গত বছরের ১৮ জুলাই  বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন  আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আসলে ওই সময়   আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে হামলা চালানোর সময় কুশিয়ারা এলাকার ছাত্রলীগ কর্মী অপুসহ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারিদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেদম ভাবে মারধর করে।
এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ