বন্দরে মেহেদী হত্যা মামলায় নারীসহ দুইজন আটক

বন্দরে মেহেদী হত্যা মামলায় নারীসহ দুইজন আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী  হত্যা মামলার আরো  ২ এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর হাফেজীবাগ এলাকার কামাল হোসেনের ছেলে রিফাত (২৫) ও বন্দর দত্তবাড়ী এলাকার মৃত মোস্তফা মিয়ার স্ত্রী শিল্পী ওরফে টাকলা শিল্পী বেগম (৪৭)। পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার (২৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই) রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
যার মামলা নং- ৪১(৬)২৫।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস(৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই  রাতে সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসী জাফর ও রনী গ্রুপ মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয় ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার