বন্দরে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত লিটন গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

বন্দরে  লিটন (২৮) নামে এক আন্তঃজেলা সংঘবদ্ধ চোর ডাকাত  চক্রের সক্রিয়  সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) ভোরে এলাকাবাসীর সহায়তায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত চোর লিটন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের  বাগদোবাড়িয়া এলাকার জাহের আলী ছেলে।  তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো, অটোরিকশা ব্যাটারী চুরি , বাসাবাড়ি ও  মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার গভীর  রাতে বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী  বিষ্ণপুরা এলাকার হানিফ মিয়ার অটো গ্যারেজ থেকে  ১০টি  ব্যাটারী চুরি করে  প্রাইভেটকার তুলছিল। ওই সময় প্রাইভেটকার সহ তিন চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরবর্তীতে রাজনৈতিক দলের নেতাদের ইশারায় চুরি  ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেকার ও  কাগজপত্র রেখে লিটন, স্বপন ও জাহিদ নামে তিন চোর পালিয়ে যায়।  পরে  লিটনকে ধাওয়া করে  হালুয়াপাড়া এলাকা থেকে  আটক করে  পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ  ইন্সপেক্টর মো. শাহাদাৎ হোসেন জানান, লিটন, আন্তঃজেলা সংঘবদ্ধ চোর ডাকাত দলের  সক্রিয়  সদস্য। সে রেন্ট এ কার চালকের আড়ালে  প্রাইভেটকারের নাম্বার প্লেট খুলে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে লিটন । তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো চুরি, অটোরিকশা ব্যাটারী চুরি , বাসাবাড়িতে চুরি ডাকাতি ও  মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত লিটনকে একটি মোটরসাইকেল চুরির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ