বিশ্বজুড়ে পেশিশক্তির কাছে কোণঠাসা মানবাধিকার: জাতিসংঘ মহাসচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে মানবাধিকার এখন পুরোদস্তুর আক্রমণের মুখে এবং আইনের শাসনের জায়গা দখল করে নিচ্ছে পেশিশক্তি বা গায়ের জোর। আজ সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ-এর বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও ইউক্রেন ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, চার বছরের যুদ্ধে ইউক্রেনে ১৫ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই সহিংসতা গোপনে নয়, বরং ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের মাধ্যমে সবার চোখের সামনেই ঘটছে। রক্তপাত বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আজ বিশ্বজুড়ে মানবাধিকার পেশিশক্তির কাছে কোণঠাসা।

ফিলিস্তিন প্রসঙ্গে মহাসচিব বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার, মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইন নগ্নভাবে লঙ্ঘিত হচ্ছে। দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দিনের আলোয় ধ্বংস করে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটি হতে দিতে পারে না।

বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষেই গুতেরেসের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শেষ হবে। তার আগে সশরীরে উপস্থিত হয়ে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্ব এমন এক বাস্তবতায় বাস করছে, যেখানে গণমানুষের দুর্ভোগকে অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়া হচ্ছে, মানুষকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আন্তর্জাতিক আইনকে নিছক অসুবিধা বা বাধা হিসেবে দেখা হচ্ছে। তাঁর মতে, মানবাধিকারের এই পশ্চাদপসরণ পরিকল্পিত ও কৌশলগত।

অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও একই সুরে কথা বলেন। তিনি বলেন, বিশ্বে আধিপত্য ও শ্রেষ্ঠত্ব বিস্তারের প্রবণতা আবারও ফিরে আসছে। তাঁর মতে, গত ৮০ বছরের মধ্যে বর্তমানে ক্ষমতার দখল ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সবচেয়ে বেশি এবং তীব্র প্রতিযোগিতা চলছে।

ভলকার তুর্ক সতর্ক করে বলেন, সার্বভৌম দেশগুলোর বিরুদ্ধে উসকানিমূলক হুমকি দেওয়া হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাত উসকে দিতে পারে। সুদান থেকে গাজা, ইউক্রেন থেকে মিয়ানমার—সবখানেই বেসামরিক মানুষের হাহাকার চোখের সামনে ঘটছে এবং যুদ্ধের নিয়মগুলো নির্মমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এই অধিবেশনে গুতেরেস ও তুর্ক উভয়েই বর্তমান বৈশ্বিক নেতৃত্বকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তারা সতর্ক করেন, আন্তর্জাতিক আইনকে যদি কেবল একটি অসুবিধা হিসেবে দেখা হয়, তবে বিশ্ব নিয়ন্ত্রণহীন সংকটের দিকেই এগিয়ে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের