বিশ্ববাজারে তেলের দামে আবারও পতন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পরিস্থিতির অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে আবারও পতন দেখা গেছে। বুধবার (১৩ মে) টানা তিন দিনের ঊর্ধ্বগতির পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই কমেছে।

বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ১০৬ দশমিক ৩০ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ কমে ১০০ দশমিক ৭৭ ডলারে নেমে আসে।

এর আগে টানা তিন দিনের দাম বৃদ্ধির পর মঙ্গলবারই বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা দুর্বল হয়ে পড়া এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধিকে কেন্দ্র করে তখন বাজারে উদ্বেগ তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা তেলের বাজারকে অস্থির করে তুলেছে।

ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেভা বলেন, 'সরবরাহ বিঘ্নের শঙ্কা এবং মধ্যপ্রাচ্যের চলমান অনিশ্চয়তা এখনো বাজারকে সমর্থন দিচ্ছে, তবে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই।'

তিনি আরও বলেন, 'অঞ্চলটির প্রতিটি নতুন ঘটনার প্রতিক্রিয়ায় বাজার অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সরবরাহ ব্যবস্থায় নতুন কোনো ঝুঁকি দেখা দিলে তেলের দাম আবারও দ্রুত বাড়তে পারে।'

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ কারণে ওই অঞ্চলের যেকোনো অস্থিরতা সরাসরি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে বাজার পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।

অন্যদিকে উচ্চ জ্বালানি মূল্য যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে। ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতির ওপর এর প্রভাব পড়ায় ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনাও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই