ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের রাজধানী তেহরানে ধারাবাহিক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠছে পুরো শহরটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটিতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান সফল হতে চার সপ্তাহ সময় লাগবে।

স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ভোররাতে তেহরানের পশ্চিমাঞ্চলে শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে পরপর কয়েকটি বড় বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণগুলো হয় বলে জানানো হয়।

একই সময়ে রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, তেহরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকেই মূলত নিশানা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড মার্কিন সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ইরানের এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আইআরজিসির সদরদপ্তর, বিভিন্ন কন্ট্রোল সেন্টার এবং তেহরানের একাধিক সামরিক অবকাঠামো।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। হামলায় খামেনির জামাতা, নাতি, কন্যা এবং পুত্রবধূও নিহত হয়েছেন। 

এছাড়া, এই অভিযানে দেশটির শীর্ষ বহু কর্মকর্তা এবং কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার