ভোটের দিন যত সামনে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত সামনে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সাম্প্রতিক ঘটনার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা কীভাবে কাটানো হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ এই ভয় কেটে যাবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, সবাই দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কোনো অসুবিধা হবে না। আমরা আত্মবিশ্বাসী এবং হাল ছাড়িনি, এগিয়ে যাচ্ছি।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোট উৎসব নিয়ে আগের অবস্থানে তিনি অটল আছেন কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ভোট উৎসব হবে, ইনশাআল্লাহ। সাংবাদিকদের উপস্থিতিকেই তিনি উৎসবের অংশ হিসেবে উল্লেখ করেন। ভেতরে কর্মরতদের কাজের উদ্যমের কথাও তুলে ধরে বলেন, তারা সবাই দেশের জন্য কাজ করতে পেরে উৎসাহ ও আনন্দ অনুভব করছেন।

নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, মানুষ তো আগেই আস্থায় আছে। সময় এলে সবাই দেখবে। সাংবাদিক, নির্বাচন কমিশন, দেশবাসী এবং বড় রাজনৈতিক দলসহ সবাই একটি নির্বাচন চায় এবং দেশের মঙ্গল কামনা করে। রোববার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একযোগে জাতির উদ্দেশে দেওয়া বার্তায়ও সবাই সুন্দর নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে।

সিইসি জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। দেশের ইতিহাসে ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বের জন্য একটি মডেল হয়ে উঠবে। প্রথমবার হওয়ায় কিছু ত্রুটি থাকলেও বর্তমান ব্যবস্থায় তারা সন্তুষ্ট। আগামী দিনে এর পরিসর ও মান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ