ভিসার নিয়মে হঠাৎ পরিবর্তন এনেছে ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ভারতে দীর্ঘমেয়াদে অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন সংক্রান্ত বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিদেশি নাগরিকদের সন্তানদের বিষয়ে কিছু ছাড় এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রদানের নিয়মেও সংশোধন আনা হয়েছে।

দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১ জুন) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধিতে সংশোধন এনেছে।

সংশোধিত বিধান অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভারতীয় ভিসাধারী বিদেশিদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগে যোগ্য বিদেশি নাগরিকরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না।

এ বিধান তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের ভিসার মোট মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের সর্বোচ্চ সীমা ১৮০ দিন নির্ধারিত রয়েছে। তারা যদি কোনো কারণে একটানা বা একটি ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ভারত সরকারের মতে, এই ব্যবস্থা চালুর ফলে দেশে অবস্থানরত বিদেশিদের কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি করা সম্ভব হবে এবং অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থানের অনুমতি কেবল বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় সীমিত হয়ে আসবে।

এদিকে ভারতে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে নতুন বিধিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগে বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইন পদ্ধতিতে নিবন্ধন কর্মকর্তাকে তথ্য জানানো বাধ্যতামূলক ছিল।

নতুন বিধান অনুযায়ী, বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হলে এবং সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার ইচ্ছা থাকলে জন্মের পরপরই তথ্য জানানো প্রয়োজন হবে না। তবে ওই সন্তান পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

এ ছাড়া স্থানীয় হাসপাতাল, নার্সিং হোম ও অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রদান ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও নতুন কিছু বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি রোগীদের থাকার সুবিধা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন তথ্য প্রদান সংক্রান্ত নিয়ম কার্যকর হবে।

তবে সরকার জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা বা মৌলিক দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। বরং বিদ্যমান বিধানকে সময়োপযোগী ও আধুনিক করার লক্ষ্যে তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মগুলো হালনাগাদ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা