সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, আগুন লাগার সময় ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অন্তত ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর তাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় গুরুতর অসুস্থ সাতজন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়।
ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, 'চিকিৎসাকর্মী ও নিরাপত্তা সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধারের চেষ্টা করেছেন। উদ্ধারকাজ চালানোর সময় কয়েকজন কর্মী দগ্ধ হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।'
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।