ভারতে বাংলাদেশি সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কেরালা রাজ্য়ের পালাক্কাড় জেলায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাড়ে যান এবং সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

নিহতের স্বজন কিশান বাঘেল জানান, একই গ্রামের দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে, যাদের বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে একদল লোক তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে লাঠি দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পালাক্কাড় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ময়নাতদন্তসহ সব আইনি প্রক্রিয়া শেষে রামনারায়ণ বাঘেলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ