বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে ফক্স নিউজ প্রথম এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দেওয়া হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি দপ্তরটি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রও সিদ্ধান্তের পটভূমি নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।
ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, কোন কোন দেশ এর আওতায় পড়বে এবং এটি কতদিন কার্যকর থাকবে—এসব বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।