বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইউরোপীয় ইউনিয়নসহ ৬০ দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। নতুন নীতির আওতায় দেশগুলোর পণ্যের ওপর ১০ শতাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে।

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটির মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ এ শুল্কের আওতায় আসবে। তবে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যসহ বেশ কিছু পণ্যকে শুল্কের বাইরে রাখা হয়েছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে। এরপর বৈশ্বিক শুল্ক নীতির অংশ হিসেবে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কাজ করছে। নতুন এ পদক্ষেপ মানবাধিকার রক্ষা ও শ্রমিকদের কল্যাণে ভূমিকা রাখবে বলেও দাবি করেন তিনি।

নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে শুল্কহার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে। চীনসহ আরও ৩৮টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কয়েকটি দেশ। নরওয়ে, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডা নতুন শুল্ককে অযৌক্তিক ও একতরফা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে।

কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে তার দেশ।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান