বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা হবে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

৪৩ বছর বয়সি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মা, ভাই ও বোনের জন্য শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট নিশ্চিত করেছিলেন। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এই তথ্য প্রথম প্রকাশ করে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সিটি মিনিস্টারের পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল।
 
ডেইলি মেইল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে দুর্নীতির মামলায় টিউলিপ দোষী সাব্যস্ত হলে যুক্তরাজ্যে তার এমপি পদ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। গত বছর, রূপপুর প্রকল্পের দুর্নীতি নিয়ে চাপের মুখে পড়েছিলেন তিনি। মন্ত্রিত্ব ছাড়লেও এমপি পদ ধরে রাখতে সক্ষম হন। বর্তমানে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট নির্বাচনী এলাকার সাংসদ।
 
এর আগে যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি তাঁর বাবা-মায়ের কাছ থেকে পাওয়া। পরে অভিযোগ ওঠে, ফ্ল্যাটটি নাকি উপহার হিসেবে পেয়েছিলেন আওয়ামীপন্থি এক নেতার কাছ থেকে। তবে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে প্রমাণিত হয়, ফ্ল্যাট সংক্রান্ত তথ্য তিনি মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করে দেননি।
 
এদিকে, বাংলাদেশে মামলার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা অভিযোগ করেছেন, মামলার প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। এসব বিষয় উল্লেখ করে তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড