বাংলাদেশ মেডিকেল কলেজের ছাদ থেকে ফেলে শাকিব খানের নায়িকাকে হত্যা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে। নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

নিহতের ভাই মোজাম্মেল হক জানান, চিকিৎসার জন্য আসমা ঝিলিক ও তার স্বামী বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাইফুল্লাহ তাকে ৮ তলা থেকে নিচে ফেলে দেন বলে পরিবারের অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে আসমার বড় বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ঘটনার কিছুক্ষণ আগেও তার সঙ্গে ভিডিও কলে আসমা ঝিলিকের স্বাভাবিকভাবে কথা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, তার বোনকে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে দেওয়া হয়েছে।

তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক তদন্তে ভবন থেকে ফেলে হত্যার কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তিনি বলেন, “ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. বিজিবি সদস্যদের জন্য গ্রেডভেদে নির্ধারণ করা হলো সীমান্ত ভাতা সদ্য. ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের সদ্য. জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি সদ্য. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা সদ্য. ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে এবার নিজ দলেই সমালোচনার মুখে ট্রাম্প