বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পৌরসভাস্হ খড়মপুর হয়ত শাহ্ পীর কল্লা শহীদ মাজারের পশ্চিম পাশে রেলওয়ে স্টীল ব্রিজে ট্রেনের নিচে কাটা পরে এক নারীর মৃত্যু হয়।
সূত্রে জানা যায়,ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে নারীর মৃত্যু হয়েছে। কাটাপরা মৃতদেহটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে যাওয়ায় স্থানীয়রা অজ্ঞাতনামা নারীকে কেউ চিনতে পারছে না। উক্ত বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পরে নারীর মৃত্যু হয়েছে,খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।