আখাউড়ায় সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কের কুমারপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে চিনাইরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের নারী, শিশু ও পুরুষ যাত্রীরা আহত হন। সংঘর্ষে একটি অটোরিকশার সামনের কাচ ভেঙে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান। পরে গুরুতর আহত কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

দুর্ঘটনায় আহত যাত্রী কাজী সাইফ বলেন, তিনি আখাউড়া থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সিএনজির সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান। একই ঘটনায় অটোরিকশা চালকের মাথায় আঘাত লাগে বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, আখাউড়া–ব্রাহ্মণবাড়িয়া সড়কে বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা