আখাউড়ায় রেলওয়ে জংশনে ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয় জংশন স্টেশন এলাকায় অস্ত্র দেখিয়ে যাত্রীর কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রেলওয়ে জংশন স্টেশন এলাকার ওয়াশফিডের উপর হতে এ যুবকে গ্রেফতার করেছে রেওয়ে থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবক মো. সোহান (২০)। সোহান পৌরশহর দেবগ্রাম এলাকার মো. শাহিন মিয়ার ছেলে।

রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানায়, গত (১২ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ২ নং প্লাটফর্মে ট্রেনের জন্য দাঁড়ানো কুমিল্লা বাঙ্গুরাবাজার উপজেলা কুরন্ডী এলাকার মোঃ ভুলু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৬) কে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ ৩৮,৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়। ছিনতাই এর সিসি ফুটেজ দৃশ্যটি গত ছয়দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম,সদ্য সংবাদ সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার এসআই (নিঃ) সুদর্শন কুমার দে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে যুবককে আটক করা হয়। যুবকের বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন সহকারে আদালতে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’