আখাউড়ায় হাঁস পালনে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন যুবক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ নং দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের যুবক মো. আলম হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। এক মাস আগে দুই হাজার হাঁস নিয়ে খামার শুরু করেছেন। বর্তমানে প্রতিদিন ৭০০ থেকে ৭৫০টি ডিম উৎপাদন হচ্ছে তার খামারে । সবকিছু ঠিক থাকলে পুঁজি তুলে ৭ থেকে ৮ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। মো. আলম উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। 

কথা হয় আলমের সাথে। তিনি জানান, বেশ অনেক বছর আগে বিদেশ থেকে এসেছেন। বাজারে তাদের ওয়ার্কসপ ছিল। সেখানে দেখাশোনা করতেন। এক বছর আগে নেত্রকোনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে একটি হাঁসের খামার দেখে এ ব্যবসার প্রতি আগ্রহী হন। সেখানে এক সপ্তাহ অবস্থান করে হাঁস পালনের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখেন। পরে বাড়ি ফিরে পুঁজি সংগ্রহ করে এক মাস আগে নেত্রকোনা থেকে দুই হাজার হাঁস কিনে খামার গড়ে তোলেন। প্রায় ৯ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেন তিনি। 

বর্তমানে খামারটি তিনি নিজেই তদারকি করেন। পাশাপাশি দুইজন শ্রমিক হাঁসগুলোর পরিচর্যা করছেন। প্রতিদিন সকাল ৭টার দিকে শ্রমিকরা হাঁসগুলোকে হাওড়ের জমিতে নিয়ে যান। সেখানে সারাদিন প্রাকৃতিকভাবে খাবার খেয়ে বিকেলে আবার খামারে ফিরিয়ে নিয়ে আসে। অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন হয় না।
মো. আলম বলেন, প্রতিদিন ৭০০ থেকে ৭৫০টি ডিম পাচ্ছি। নিয়মিত ডিম উৎপাদন অব্যাহত থাকলে আরও ৬ থেকে ৭ মাস ডিম পাওয়ার আশা করছি। এতে পুঁজি ওঠার পাশাপাশি প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। হাঁসের রোগ বালাইয়ের বিষয়ে আলম জানান, এখন পর্যন্ত হাঁসের তেমন কোনো রোগবালাই দেখা দেয়নি। সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশের কারণে খামারের হাঁসগুলো সুস্থ রয়েছে। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান