আজ সারাদেশে এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫, অনুপস্থিত ২০ হাজারের বেশি পরীক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারাদেশে অনুষ্ঠিত এইচএসসিসমমান পরীক্ষার সপ্তম দিনে নকল, অনিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছেএকই দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী।

বুধবার (১৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন এবং বহিষ্কার করা হয় ১০ জনকে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের ৩ হাজার ৪৫০ পরীক্ষার্থী। আর সবচেয়ে কম অনুপস্থিতি ছিল সিলেট শিক্ষা বোর্ডে, ১৯৯ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৬৮ হাজার ৪৬১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৩ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৫৫ জন। এ বোর্ডে নকলের দায়ে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় ৮০ হাজার ৩০৪ জনের মধ্যে অংশ নেয় ৭৭ হাজার ২০৮ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮৬ জন। তবে এ বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

সব মিলিয়ে বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার