আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ, মাদারীপুরে বিরোধপূর্ণ জমিতে মসজিদ নির্মাণের অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
মাদারীপুর সদর উপজেলার চরনাচনা এলাকার একটি বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমি দখলের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আদালতের নথি অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে বাদীপক্ষ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আবেদনে অভিযোগ করা হয়, বিবাদীপক্ষ জোরপূর্বক নালিশী জমিতে প্রবেশ, গাছপালা কাটা, জমির প্রকৃতি পরিবর্তন এবং নতুন ঘর নির্মাণের চেষ্টা করছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।

পরবর্তীতে আদালত বিরোধপূর্ণ জমির বর্তমান অবস্থা বজায় রাখতে এবং কোনো পক্ষকে জমিতে নতুন স্থাপনা নির্মাণ বা দখল পরিবর্তন না করার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন।

তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে বর্তমানে স্থানীয় একটি মসজিদ কমিটি বিরোধপূর্ণ জমিতে মসজিদ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, ধর্মীয় স্থাপনার আড়ালে জমি দখলের চেষ্টা করা হচ্ছে, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবারও উত্তেজনা বিরাজ করছে। বাদীপক্ষ আদালতের আদেশ বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান