৭২ ঘণ্টা আল্টিমেটাম: শ্মশান ঘাটের পুকুরের অবৈধ বেড়া অপসারণের দাবি

৭২ ঘণ্টা আল্টিমেটাম: শ্মশান ঘাটের পুকুরের অবৈধ বেড়া অপসারণের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটের পেছনের প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী পুকুরে অবৈধভাবে বেড়া দেওয়ার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সমাজ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজা লক্ষ্মীনারায়ণ মন্দিরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শবদাহ সম্পন্ন হওয়ার পর ধর্মীয় রীতিতে এই পুকুরেই অস্থি বিসর্জন দেওয়া হয়ে আসছে। কিন্তু সম্প্রতি ওই পুকুরে জোরপূর্বক বেড়া দেওয়া হয়েছে, যা ধর্মীয় কর্মকা-ে চরম বাধা সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেড়া অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পুকুর পুনরুদ্ধার করা হবে।

সভায় উপস্থিত ছিলেন হংস প্রভু, পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ননী গোপাল সাহা, সুভাষ সাহা, শংকর সাহা, সুজন সাহা, লিটন পাল, প্রদীপ সরকার, কাজল দাস, আনন্দ সেরোয়াগী, আশীষ দাস, প্রদীপ দাস, হিমাদ্রী সাহা, অভয় সাহা, এড. রঞ্জিত, গোবিন্দ ঘোষ, বিপ্লব কুন্ডু, ভবানী শংকর রায় প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার