৩২ ঘণ্টা পর গর্ত থেকে শিশু সাজিদকে উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি পরীক্ষা করতে খনন করা গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুকে ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উদ্ধার করার পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার সময় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা পর্যবেক্ষণ শেষে জানাবেন।

গতকাল বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গেলে সাজিদ নামে দুই বছরের শিশুটি গর্তে পড়ে যায়। সে একই গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নেমে যাওয়ায় নতুন গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও কছির উদ্দিন নামে এক ব্যক্তি তাঁর জমিতে পানি পাওয়া যাবে কি না, তা যাচাই করতে গর্তটি খনন করেছিলেন। পরে গর্ত ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবার গর্ত তৈরি হয় এবং সেই গর্তেই পড়ে যায় শিশুটি।

শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস গতকাল বেলা আড়াইটায় অভিযান শুরু করে। একে একে আটটি ইউনিট যোগ দেয়। মূল গর্তের পাশ থেকে বিকল্প পথে খনন করতে সন্ধ্যা থেকে এক্সকাভেটর ব্যবহার করা হয়। প্রায় ৪৫ ফুট গভীর পর্যন্ত মাটি কাটার পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব