২৪ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সিএনএন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান টানা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত চলমান এ অভিযানে তেহরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশ দুটির অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

অন্যদিকে, হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ জোরদার করেছে। দেশটির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংস্থাটির এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে আরও ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ওই কর্মকর্তা জানান, প্রথম দফার হামলার মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করছে ওয়াশিংটন। এখন দ্বিতীয় ধাপে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন সক্ষমতা এবং নৌ শক্তিকে লক্ষ্য করে বড় পরিসরে আঘাত হানার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা আরও জোরদারের ইঙ্গিত দেন।

তিনি বলেন, 'আমরা ইরানে এখনো কঠোরভাবে হামলা শুরুই করিনি। বড় ধরনের হামলা সামনে আসছে।'

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব