বুধবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া, আজই র্যাবের টিএফআই সেলে ৮ বছর গুম করে নির্যাতনের শিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
উল্লেখ্য, এই মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজনই পলাতক অবস্থায় রয়েছেন।