২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে :ডিসি

২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে :ডিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এবার জেলায় ২২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গত বছর জেলায় পূজা হয়েছিল ২১৩টি মণ্ডপে। অর্থাৎ গতবারের তুলনায় এবার বেড়েছে দশটি পূজামণ্ডপ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

এ প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, যানজট নিরসন, ফুটপাত হকারমুক্ত রাখা এবং শীতলক্ষ্যা নদীতে সন্ধ্যার পর বালুবাহী ট্রলার চলাচল বন্ধ রাখার বিষয়ে জোর দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জে ১৪৩ বছর ধরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। সবাইকে দায়িত্বশীল হয়ে সহযোগিতা করতে হবে, তাহলেই উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

“শুরু থেকে সফলতার সাথে শেষ করা এবং সকলের অংশগ্রহণেই হবে এই উৎসবের স্বার্থকতা। এই উৎসবটি আমাদের সকলের তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা চাওয়া হয়েছে আমরা সেটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো।”

জেলা প্রশাসন সূত্র জানায়, এবারের দুর্গাপূজায় সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জ উপজেলায় ৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ২২৩টি মণ্ডপ।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সংগঠক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূঁজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক বিপ্লব কুমার সাহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার