যুক্তরাষ্ট্রের হামলা: ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, সেনা মোতায়েন ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে দেশটির বিরুদ্ধে 'সবচেয়ে বাজে আগ্রাসন' হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ২টায় রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার সরকার।

মাদুরো যুক্তরাষ্ট্রের এই হামলা ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্য হিসেবে নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের “সামরিক আগ্রাসন” প্রত্যাখ্যান করছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় এক বড় পরিসরের অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পরিকল্পনা করা হয়েছে।
 
তবে কীভাবে মাদুরোকে আটক করা হয়েছে বা তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

এর আগে মার্কিন সরকার মাদুরোর গ্রেফতারের তথ্য দেয়ার জন্য ৫ কোটি ডলারের পুরস্কারের ঘোষণা করেছিল। ভেনেজুয়েলা সরকার এই ধরণের দাবিকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি