উত্তর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ঢাকার উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের গুদারাঘাট এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সে সময় বাড্ডা থানার পুলিশ জানায়, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন জানান, যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি