উত্তাল রাজধানীর শাহবাগ, আন্দোলনে যোগ দিলেন বুয়েট শিক্ষার্থীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে আন্দোলনে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ফলে মধ্যরাত থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোড়ে সমবেত হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের তীব্রতা বাড়ে এবং শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি বড় মিছিল শাহবাগ মোড়ে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণের পর আন্দোলনের ব্যাপ্তি আরও বৃদ্ধি পায়।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন। আন্দোলনের অংশ হিসেবে কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’—সহ নানা স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এখনো স্পষ্ট কোনো জবাবদিহি নেই। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে