উপদেষ্টারা কেউ পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি আনোয়ারুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা সরকারের অন্য যেকোনো পদে থাকা কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, সরকারি পদে থেকে কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা, কোনো প্রার্থীর পক্ষে প্রচারেও যুক্ত হওয়া যাবে না। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং এখন তফসিল ঘোষণাই সময়ের অপেক্ষা। আসনবিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপনসহ প্রয়োজনীয় প্রায় ২০টি পরিপত্র জারির কাজও সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল এবং আইনশৃঙ্খলা সেল গঠনের প্রস্তুতিও সম্পূর্ণ। তফসিল ঘোষণার পর একে একে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আনোয়ারুল ইসলাম জোর দিয়ে বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারের পদে থেকে প্রচারে অংশ নেওয়া যায় না, আর প্রচারে অংশ নেওয়া না গেলে প্রার্থী হওয়াও সম্ভব নয়। তাই সরকারি কোনো পদধারী ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব শুরু হবে তফসিল ঘোষণার পর। তিনি জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কার্যক্রম থাকা কোনো দলের প্রতীক থাকবে না।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি