উন্নয়ন হবে দৃশ্যমান, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: এমপি আব্দুল মান্নান

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৯ আগস্ট, ২০২৬ ১৬:২৪:২২
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, নবীনগরের প্রতিটি এলাকার সঙ্গে উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলে পুরো উপজেলাকে একটি কার্যকর সড়ক নেটওয়ার্কের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অপরাধী যে-ই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উরখুলিয়া, মনিপুর ও ভৈরবনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল মান্নান বলেন, ‘আমি চাই এই উপজেলার এক এলাকা দিয়ে গাড়ি নিয়ে অন্য এলাকা দিয়ে বের হবো। আপনারা আমাকে সহযোগিতা করুন। উরখুলিয়া-গোসাইপুর সংযোগ সেতু নির্মাণ করে দেওয়া হবে।’

তিনি বলেন, শুধু উরখুলিয়া নয়, উপজেলার প্রতিটি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোথায় কী প্রয়োজন, তা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

উরখুলিয়া-গোসাইপুর সংযোগ সেতুর প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সেতুটি নির্মাণ হলে দুই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। পাশাপাশি নবীনগরের বিভিন্ন এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে।

মাদকবিরোধী বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি আব্দুল মান্নান বলেন, ‘মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কে কে মাদকের সঙ্গে জড়িত, তাদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তবে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সামাজিক ও পারিবারিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান কিংবা সন্ত্রাস দমনের নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেদিকেও খেয়াল রাখতে হবে।

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে উরখুলিয়া এলাকায় একটি বিদ্যালয় নির্মাণের আশ্বাস দেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি এই উপজেলার প্রতিটি জায়গা চিনি। কোথায় কী লাগবে, আমি সব জানি। এই এলাকায় একটি স্কুল প্রয়োজন। খুব শিগগিরই স্কুল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে এবং এডভোকেট আলাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক ডাক্তার মহীউদ্দিন আহামেদ ময়ীন,পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.কে হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিছ শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খাঁনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল