উজবেকিস্তানের সঙ্গে ড্র, এশিয়ান গেমসে অনিশ্চিত বাংলাদেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
এক ম্যাচেই দুই লক্ষ্য পূরণের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। উজবেকিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত হতো সেমিফাইনাল, পাশাপাশি মিলত এশিয়ান গেমসের টিকিটও। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে আমিরুল ইসলামদের।

এই ড্রয়ের ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে। যদিও সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ৯ দলের বাছাইপর্ব থেকে শীর্ষ ৬টি দল জায়গা পাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ স্থানেও শেষ করতে পারলে এখনও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

‘বি’ গ্রুপে তিন ম্যাচ শেষে উজবেকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান—চার। উভয় দলই একটি করে জয়, হার ও ড্র করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে উজবেকিস্তান।

সোমবার (৬ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন উজবেকিস্তানের মিরনশোখ ওর্তিকবোয়েভ।

পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে এসে সেই প্রচেষ্টার ফল পায় দলটি। ম্যাচের ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে জয় হাতছাড়া হওয়ায় এখন অপেক্ষা আর হিসাব-নিকাশেই ভরসা রাখতে হচ্ছে বাংলাদেশকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬