ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ আগস্ট, ২০২৬ ২২:১৯:৪৫
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি এবং দেশের পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এতে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, মেয়াদ ও অর্থ বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মোট ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থ বরাদ্দ এবং বাস্তবায়ন পরিস্থিতির বিস্তারিত তালিকাও কমিটির সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে সরকারের গত ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন করা হয়। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় জানানো হয়, এরই মধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। একই সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টিও কমিটিকে অবহিত করা হয়।

এ ছাড়া আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা বৈঠকে জানানো হয়। দেশের উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, নদী ও কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর আহ্বান জানানো হয়।

কমিটির পক্ষ থেকে জনগণের জন্য সরকারি সেবার মান আরও উন্নত করতে পানি সম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ এমপি, মুন্সী রফিকুল আলম এমপি, মো. ইজ্জত উল্লাহ এমপি, মো. মশিউর রহমান খান এমপি এবং মো. অলি উল্লাহ এমপি অংশ নেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের নদ-নদী রক্ষা, নদীভাঙন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পানি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সদ্য সংবাদ/ এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. মৌসুমি রাজনীতি করেন রুমিন ফারহানা আপারা: রাশেদ খাঁন সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন