তরুণীর কবর থেকে সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অবশেষ কবর খুঁড়লো স্বজরেরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খোঁড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, কবর থেকে সুগন্ধি ছড়ানো এবং স্বপ্নে তরুণীকে জীবিত দেখার পর তারা এই সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের দিনমজুর খলিল লাহারির মেয়ে মরিয়ম (২০) দাফনের পর থেকেই ঘটনাটি ঘিরে নানা আলোচনা শুরু হয়। পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, কবর থেকে এক ধরনের সুগন্ধি আসছে। পরে মরিয়মের ভাই-বোনেরা স্বপ্নে তাকে জীবিত অবস্থায় দেখার কথা জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ছড়িয়ে পড়ে এবং প্রতিদিনই শতাধিক মানুষ কবরস্থানটি দেখতে ভিড় করেন।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করা হলে তাঁরা বিষয়টিকে ভিত্তিহীন ও অস্বাভাবিক বলে উল্লেখ করেন এবং কবর পুনরায় না খোঁড়ার পরামর্শ দেন। তবে এসব পরামর্শ উপেক্ষা করে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে কবরটি খোঁড়া হয়।

স্থানীয় মসজিদের ইমাম আবুল কাশেম জানান, স্বপ্ন বা গুজবের ভিত্তিতে কবর খোঁড়া ইসলামীভাবে গ্রহণযোগ্য নয় এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. কালু বলেন, পরিবারের মানসিক অস্থিরতা ও সন্দেহ দূর করতেই কবরটি খোঁড়া হয়েছিল। পরে মৃতদেহের স্বাভাবিক অবস্থা দেখে তারা নিশ্চিত হন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কবর খোঁড়ার বিষয়টি আগে থেকে তাদের জানা ছিল না। তবে সুগন্ধি ছড়ানোর দাবির বিষয়ে পরিবার থানায় এসেছিল। তিনি আরও বলেন, আইন অনুযায়ী কবর খুঁড়তে হলে আদালতের অনুমতি প্রয়োজন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা