ট্রাক ছেড়ে হাতপাখায় যোগ দিলেন নজরুল ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজু। তিনি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

ইসলামী আন্দোলনে যোগ দিয়ে তিনি হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নজরুল ইসলাম নজু গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার করে গত ২৬ ডিসেম্বর, শুক্রবার রাতে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। তিনি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

জানা যায়, নজরুল ইসলাম নজু ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। গত ৬ ডিসেম্বর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে তিনি একটি বিশাল জনসভার আয়োজন করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর। সমাবেশে প্রধান অতিথি ভিপি নুরুল হক নুর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ থেকে নজরুল ইসলাম নজুর নাম ঘোষণা করে ট্রাক প্রতীক তুলে দেন। এরপর থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ট্রাক প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক করেন। গুঞ্জন রয়েছে, তিনি এর আগে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন।

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, নজুর পদত্যাগপত্র তারা ইতোমধ্যে পেয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত বলে মন্তব্য করে দলটি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।

এ বিষয়ে নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান জানান, আমরা নজরুল ইসলাম নজু ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমরা আশাবাদী, তিনি আমাদের দল থেকেই নির্বাচন করবেন।

এ বিষয়ে নজরুল ইসলাম নজু বলেন, নবীনগরবাসীর জন্য কিছু করার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। তার ভাষায়, গণঅধিকার পরিষদ তাকে কার্যত ‘সাগরের মাঝখানে ফেলে’ অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ও বাস্তবসম্মত রাজনৈতিক পথ বেছে নিতেই তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের পেছনের প্রকৃত কারণ ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে খুব শিগগিরই সবকিছু জনসমক্ষে স্পষ্ট হয়ে উঠবে।

সদ্য সংবাদ/ মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল