টংগিবাড়ীতে নতুন খেলার মাঠের উদ্বোধন: মাদকমুক্ত যুবসমাজ গড়ার অঙ্গীকার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
​টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই ২০২৬, শনিবার স্থানীয় যুবসমাজকে খেলাধুলামুখী করে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে  মাঠটি উন্মুক্ত করে দেওয়া হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২৮ মহিলা আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী একটি সুস্থ ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে এ ধরনের খেলার মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই যুবসমাজকে উৎসাহিত করতে  উদ্যোগের পরিধি আরও বাড়ানোর ওপর তারা জোর দেন।

​উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী তরুণ।

​আলোচনা শেষে অতিথিবৃন্দ মাঠের উদ্বোধন করেন এবং প্রীতি ফুটবল ম্যাচের কিক-অফের মাধ্যমে খেলার সূচনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান