তিন শর্তে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আগামীতে ক্ষমতায় এলে তিন শর্তে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে মিরপুরের কাফরুলে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, 'অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তাদেরকে নিয়েই তিন শর্তে জাতীয় সরকার গঠন করব।'

তিনি আরও বলেন, 'বৈষম্য কমানো ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি আর টেন্ডারবাজির কারণে মানুষের স্বস্তি নষ্ট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।'

সুষ্ঠু নির্বাচনব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'অপরাধের শুরু অপনির্বাচন থেকে। তাই আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু করে জনগণের প্রতিনিধিদের সুযোগ দিতে হবে।'

ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও সুস্পষ্ট অবস্থান ঘোষণার আহ্বান জানান।

নিজের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, 'আমার জন্য বুলেটপ্রুফ গাড়ি দরকার বলে অনেকে বলেন। কিন্তু আমি আল্লাহর কাছেই নিরাপত্তা প্রত্যাশা করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু