টিএসসিতে ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ; ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না, ৫ আগস্টের পরেও না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের টিএসসি এলাকায় গভীর রাতে দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই নারী।

ভিডিওতে দেখা যায়, দুই নারী টিএসসি প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিচ্ছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, পুরান ঢাকায় সেহরি খাওয়ার পর তারা টিএসসিতে আসেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক বাইক আরোহীকে হঠাৎ এক ব্যক্তি চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

ভুক্তভোগীদের একজন জানান, কেন মারধর করা হচ্ছে এ প্রশ্ন করতে এগিয়ে গেলে অভিযুক্ত শিক্ষার্থী তাঁর সঙ্গে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন। কোনো ধরনের জিজ্ঞাসাবাদ ছাড়াই তাঁদের ‘প্রস্টিটিউট’ বলে আখ্যা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'রাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচল করা নিষেধ? আমাদের পোশাকে কি কোথাও লেখা আছে আমরা প্রস্টিটিউট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা নিরাপদ না—৫ আগস্টের পরেও না।'

অপর নারী কাঁদতে কাঁদতে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি এ দেশের বাইরে থেকে এসেছি? আমি এখানে আসতে পারি না?'

এ ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড