টেইলর সুইফটের বিয়েতে কি হয়েছিল জানালেন তার বন্ধু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসের গোপন বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন টেইলরের ঘনিষ্ঠ বন্ধু ও ব্রিটিশ রেডিও উপস্থাপক গ্রেগ জেমস। তিনি দাবি করেছেন, এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেটিকে ‘অবিশ্বাস্য রকমের জমকালো এক রাত’ হিসেবে বর্ণনা করেছেন।

বিবিসি রেডিও–১–এর জনপ্রিয় উপস্থাপক গ্রেগ জেমস ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, জীবনের ‘সেরা হ্যাংওভার’ কাটিয়ে উঠছেন তিনি। একই সঙ্গে বিয়ের আমন্ত্রণপত্র ও গোপনীয়তা চুক্তির (এনডিএ) ইঙ্গিত দিয়ে লেখেন, তিনি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন এবং পুরো বিষয়টি গোপন রেখেছিলেন। পরে তিনি ও তার স্ত্রী বেলা ম্যাকি ওই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সেজে তোলা একটি ছবিও প্রকাশ করেন।

গ্রেগ জেমস ও টেইলর সুইফটের বন্ধুত্বের শুরু ২০১৪ সালে লন্ডনে একটি সাক্ষাৎকারের মাধ্যমে। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

টেইলরের সর্বশেষ অ্যালবাম দ্য লাইফ অব আ শোগার্ল–এর প্রচারণাকালে গ্রেগ জেমস মজা করে ট্রাভিস কেলসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে, টেইলরও রসিকতার ছলে বলেছিলেন, নিজের বিয়েতে অবশ্যই তাকে আমন্ত্রণ জানাবেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, গত ৩ জুলাই নিউইয়র্কে বিনোদন ও ক্রীড়াজগতের এক হাজারের বেশি অতিথির উপস্থিতিতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতার আগেই এই তারকা জুটি একটি প্রাক্-বিবাহ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তবে টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসে দুজনের কেউই এখন পর্যন্ত তাদের বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য দেননি।

সূত্র: সামা টিভি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর