তেহরান–শিরাজে রহস্যজনক বিস্ফোরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরান-এর রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ বুধবার রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়, যা স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

তেহরানের ঘটনাটিকে ইরান সরকার নিছক অগ্নিকাণ্ড হিসেবে ব্যাখ্যা করলেও শিরাজের পাহাড়ি এলাকায় সংঘটিত বিস্ফোরণটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

তেহরান প্রদেশের পারান্দ নামের একটি আবাসিক এলাকার কাছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে জানায়, এটি কোনো বড় দুর্ঘটনা বা সামরিক হামলা নয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, নদীতীরবর্তী এলাকায় শুকিয়ে যাওয়া নলখাগড়ায় একদল দুষ্কৃতকারী আগুন লাগিয়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে শিরাজ শহরের উপকণ্ঠে একটি পাহাড়ি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনার কারণ সম্পর্কে এখনো সরকারিভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্সভিত্তিক কয়েকটি অ্যাকাউন্ট বিস্ফোরণের অডিও ক্লিপ প্রকাশ করেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, শিরাজের ওই পাহাড়ি অঞ্চলটি ইরানের ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জাম মজুতের গোপন স্থাপনা হিসেবে পরিচিত। সে কারণে এটি কোনো কৌশলগত নাশকতার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসে ইরানে এ ধরনের রহস্যজনক বিস্ফোরণের ঘটনা এটি ১৩তম হওয়ায় নাশকতার জল্পনা আরও জোরালো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো শিরাজের ঘটনা নিয়ে এখন পর্যন্ত নীরবতা পালন করছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট ছবি বা হতাহতের কোনো তথ্যও নিশ্চিত করা যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশপাশে এ ধরনের বারবার বিস্ফোরণ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। অনেক বিশ্লেষকের মতে, এটি ইরানের স্পর্শকাতর অবকাঠামোর বিরুদ্ধে কোনো গোপন অভিযানের অংশও হতে পারে।

ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও সামরিক ইঙ্গিতের কারণে ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট, ওয়ান নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি