তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি কি উপস্থিত থাকছেন?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হলেও, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির সম্ভাবনা কম বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
 
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে থাকবেন। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠক শেষে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে ‘এআই ইমপেক্ট’ সম্মেলনে অংশ নেবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন।
 
এই ব্যস্ত সূচির কারণে মোদির পক্ষে ঢাকায় শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে দেশটির ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
 
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।
 
অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
 
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা