তানজানিয়ায় নির্বাচনের পর রাষ্ট্রীয় দমন–পীড়ন, গণহত্যার প্রমাণ পেল সিএনএন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
তানজানিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশজুড়ে শুরু হওয়া ভয়াবহ দমন–পীড়ন নিয়ে সিএনএনের তদন্তে উঠে এসেছে নৃশংসতার চমকে ওঠা তথ্য। প্রতিবেদনে সরকারি বাহিনীর নির্মমতা, গুলিতে শতাধিক মানুষের মৃত্যু এবং সম্ভাব্য গণকবরের উল্লেখ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অনেককে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেন।

শুক্রবার ২১ নভেম্বর প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধ, কারফিউ এবং সশস্ত্র টহলের মাঝেও কারচুপির প্রতিবাদে তরুণেরা রাস্তায় নেমে এলে নিরাপত্তাবাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ভিডিও, স্যাটেলাইট ছবি ও প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি থেকে জানা যায়, গুলিবিদ্ধদের অধিকাংশই নিরস্ত্র ছিলেন বা হাতে শুধু পাথর–লাঠি ছিল।

প্রাপ্ত ভিডিও ও স্থিরচিত্র যাচাই করে সিএনএন জানিয়েছে, ডার এস সালামের মওয়ান্যান্যামালা হাসপাতাল এবং মওয়ানজার সেকু-তুরে রিজিওনাল হাসপাতালের মর্গ মৃতদেহে উপচে পড়েছিল। মওয়ানজায় জায়গা না থাকায় লাশ স্ট্রেচারে বাইরে স্তূপ করে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, চার দিনে আনা লাশগুলোর বেশির ভাগের মাথা, বুক বা পেটে গুলির চিহ্ন ছিল এবং মৃতদের অনেকেই ছিলেন তরুণ। ডার এস সালামের একটি মর্গের ভিডিওতে মেঝেজুড়ে ডজন ডজন লাশ দেখা গেলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডিওটিকে ভুয়া দাবি করে এবং এ বিষয়ে কোনো জবাব দিতে অস্বীকৃতি জানায়।

অরুশায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের দিকে পাথর নিক্ষেপের পরপরই গুলিবর্ষণ শুরু হয়। পালাতে থাকা এক গর্ভবতী নারীকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়, বিশ্লেষণে দেখা গেছে তাঁকে ১১২ মিটার দূর থেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আরেক ভিডিওতে লাল জামা পরা এক তরুণ মাথায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন; ধারণা করা হয় তিনি পুলিশের কাছ থেকে প্রায় ৯৫ মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি শান্ত থাকলেও হঠাৎ পুলিশ গুলি চালানো শুরু করে এবং চোখের সামনে নারীসহ আরও এক তরুণকে হত্যা করা হয়।

দেশজুড়ে ছড়ানো আরও ভিডিওতে দেখা গেছে, সাদা পিকআপে করে সাধারণ পোশাকে আসা সশস্ত্র ব্যক্তিরা অলি–গলিতে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ছে। স্থানীয়দের দাবি, তারা ছদ্মবেশী পুলিশ। ভিডিওগুলোর জিওলোকেশন বিশ্লেষণ করে সিএনএন নিশ্চিত হয়েছে যে এসব ব্যক্তি ইউনিফর্মধারী পুলিশের সঙ্গে থেকেই অভিযানে অংশ নেয়। স্থানীয় একটি স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম জানিয়েছে, তাদের সাত তরুণ ফুটবলারকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়; পরে ছয়জনের লাশ আর পাওয়া যায়নি।

বিরোধী দল চাদেমা ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, গণহত্যার পর অজ্ঞাত স্থানে লাশ সরিয়ে ফেলা হয়েছে। ডার এস সালামের উত্তরের কন্ডো কবরস্থানের স্যাটেলাইট ছবিতে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে বৃহৎ পরিসরে নতুন মাটি খোঁড়ার চিহ্ন দেখা গেছে।

সরকার শুরুতে কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে দাবি করলেও পরে প্রেসিডেন্ট স্বীকার করেন যে ‘কিছু হতাহত’ হয়েছে, তবে তিনি সংখ্যা জানাননি। জাতিসংঘ জানায়, বিভিন্ন সূত্র অনুযায়ী শতাধিক মানুষ নিহত এবং অসংখ্য আহত বা আটক হয়েছেন। আন্তর্জাতিক মহল বলছে, দীর্ঘদিনের স্থিতিশীল গণতন্ত্রের ভাবমূর্তি এই সহিংস দমন–পীড়নে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক