টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ফুটবল বিশ্বে এক বড় ধাক্কা খেল চারবারের চ্যাম্পিয়ন ইতালি। ১২ বছরের দীর্ঘ অপেক্ষার পর ফের বিশ্বকাপের মূল আসরে খেলার স্বপ্ন দেখেছিল দলটি, তবে তা শেষ পর্যন্ত পূরণ হল না।

বুধবার (১ এপ্রিল) জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে প্লে-অফের ভাগ্যনির্ধারণী ম্যাচে ইতালি ও বসনিয়া ও হার্জেগোভিনা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। সেখানে বসনিয়া ৪-১ ব্যবধানে জয়ী হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ইতালিকে। ১৫তম মিনিটে ময়েস কিনের দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় আজ্জুরিরা। ৪২ মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি সরাসরি লাল কার্ড পাওয়ায় মাঠ ছাড়েন, যার ফলে কম খেলেই রক্ষণে চাপ বাড়ে।

৮২ মিনিটে বসনিয়ার এডিন জেকোের ও ডেমিয়রোভিচদের আক্রমণে সমতা ফেরে। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে বসনিয়ার বেঞ্জামিন তাহিরোভিচ প্রথম শটেই গোল করেন, বিপরীতে ইতালির পিও এস্পোসিতো সুযোগ নষ্ট করেন। চূড়ান্তভাবে ৪-১ ব্যবধানে জয়ী হয় বসনিয়া।

এই ফলাফলের ফলে ইতালি টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল আসর থেকে ছিটকে গেল। ইতিহাসের অন্যতম সফল দল হলেও ১২ বছর ধরে তাদের বিশ্বকাপের বাইরে থাকতে হচ্ছে। অন্যদিকে, ঘরের মাঠে এমন নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসছে বসনিয়া ও হার্জেগোভিনা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬